Web Analytics

বিএনপি সরকারের মন্ত্রিসভায় ছয়জন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনের তালিকা অনুযায়ী নতুন সদস্যদের মধ্যে চারজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী। শপথের জন্য তারা ইতোমধ্যে বঙ্গভবনে পৌঁছেছেন।

ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য, সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক এবং এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মিল্লাত পূর্ণমন্ত্রী হচ্ছেন। ওই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতির শপথের পর একই দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি নতুন সদস্যদের শপথ পড়াবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।