Web Analytics

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় একরাম মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে।

দণ্ডপ্রাপ্ত একরাম মোল্লা ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার দিকে আসামির বাড়িতে আশ্রয় নেওয়া ওই কিশোরীকে তিনি জোরপূর্বক ধর্ষণ করেন। পরে কিশোরীটি ঘটনাটি তার মাকে জানায়।

এরপর ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, মামলায় সাতজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।