Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে তিন যুবককে আটক করা হয়েছে। সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির খানের আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন গোয়ালন্দ পৌর শহরের দেওয়ান পাড়ার আক্কাস আলী, পূর্ব উজানচর এলাকার রানা সরদার এবং মাতুব্বরপাড়া এলাকার রয়েল শেখ। তাদের বয়স যথাক্রমে ৩৫, ২৪ ও ২৫ বছর।

মো. মুনতাসির খান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, মাদকের অপব্যবহার রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।