Web Analytics

বাংলাদেশ লেবার পার্টি শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় দোষীর জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম সরকারকে দেশে চলমান হত্যা, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, নারী ও শিশুদের জীবন ও মর্যাদার নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

লেবার পার্টির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন, এটি দেশের বাস্তবতা অনুধাবনে ব্যর্থতার পরিচায়ক। তারা উল্লেখ করেন, বিচারব্যবস্থা বহু ক্ষেত্রে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় জনগণের মধ্যে কঠোর শাস্তির দাবি জোরালো হয়েছে। বিবৃতিতে মিরপুরের রামিসা, ক্যান্টনমেন্টের তনু, বসুন্ধরার মুনিয়া ও ঢাবির এক ছাত্রীর নিপীড়নের ঘটনাও উল্লেখ করা হয়।

দলটি সব রাজনৈতিক দলে যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের আহ্বান জানায় এবং দল-মত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।