Web Analytics

২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১৩টি বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ড ১৫ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অভিন্ন প্রশ্নপত্রের বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান।

বিজ্ঞপ্তিতে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠেয় বিষয়গুলোর কোডও উল্লেখ করা হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের কোড ১০২, ইংরেজি প্রথম পত্রের ১০৭, ইংরেজি দ্বিতীয় পত্রের ১০৮, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ১৫৪ এবং গণিতের ১০৯। বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের কোড ১৫০; পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের কোড যথাক্রমে ১৩৬, ১৩৭ ও ১৩৮।

বাংলা প্রথম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ হলেও এসএসসি ও দাখিল স্তরের সিলেবাস ভিন্ন হওয়ায় ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এ বিষয়ে আলাদা প্রশ্নপত্র তৈরি করা হবে। একইভাবে, ২০২৭ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয় কোড বহাল থাকবে। তাঁদের জন্য আগের মতো পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।