Web Analytics

জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোতায়েনের মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন দায়িত্ব পালন করছে। ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন এবং গাজীপুরে ১৮ প্লাটুন মোতায়েন রয়েছে। নারায়ণগঞ্জ ও কক্সবাজারে সাত প্লাটুন করে এবং চট্টগ্রামে তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মোতায়েনকৃত সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা এবং নজরদারি জোরদারের পাশাপাশি বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে তারা কাজ করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।