Web Analytics

চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জগামী নিউ শুকতারা পরিবহনের একটি বাস মঙ্গলবার সকাল ১১টার দিকে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তা পার হওয়া এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বাসটি খাদের কিনারায় চলে যায়। এতে অর্ধশতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

যাত্রী সুজন মিয়া জানান, একটি প্রাইভেট কার ও বৃদ্ধকে বাঁচাতে গিয়েই বাসটি রাস্তার বাইরে চলে যায়। হেল্পার ইসলাম উদ্দিন বলেন, বৃদ্ধকে সরাতে না পারায় চালক বাসটি বাম দিকে পুকুরের দিকে ঘুরিয়ে দেন। চালক ইউসুফ আলী জানান, গাড়ির গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দল মোমেন জানান, বাসটি উদ্ধারে দুটি রেকার আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।