হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এক ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত রমজান মিয়া (৩২) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। শনিবার দিবাগত রাতে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় আদালতটি পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মিয়া মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে পরিবার আতঙ্কিত হয়ে প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড প্রদান করে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাভোগের আদেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ অভিশাপ এবং এটি সামাজিক অস্থিরতা ও পারিবারিক সহিংসতা বাড়াচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।