Web Analytics

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী ১০ মার্চ একযোগে ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে এটি সারা দেশে সম্প্রসারিত হবে। মঙ্গলবার ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড-সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের উপকমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির মানুষ প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে না।

প্রত্যেক উপজেলায় সরকারি কর্মকর্তাদের নেতৃত্বে একটি টিম গঠন করা হবে। যাচাই-বাছাই শেষে এবং দুবার রি-চেকিংয়ের পর চূড়ান্ত কমিটির মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।