Web Analytics

মার্কিন হামলায় ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুনজি গ্রামের পানি পরিশোধন পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আশপাশের ২০টি গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রায় ১০ হাজার বাসিন্দা এখন চরম পানির সংকটে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হরমোজগান পানি ও পয়োনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী হামজেহ পুর এই হামলাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, বুনজি পরিশোধন কেন্দ্রের সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমার সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এই হামলার ফলে উপকূলীয় অঞ্চলের মানুষ তীব্র পানির সংকটে পড়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।