Web Analytics

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আগামী রোববার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় সব প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সারা বছরের তদারকি নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি বিশেষ আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ক্লাস শুরুর আগে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, প্রতিদিন পরিচ্ছন্নতা তদারকি জোরদার করা, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাপ্তাহিক পরিষ্কার অভিযান পরিচালনা, বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যা, এবং ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা কর্মসূচি পালন।

এই নির্দেশনার লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসম্মত ও টেকসই শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।