ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পর আবারও আলোচনা শুরু হয়েছে। আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলনের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন আলোচিত এই মামলায় নতুন করে লাশ উত্তোলনের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না।
নীলা চৌধুরী জানান, দ্বিতীয়বার ময়নাতদন্তের সময় ডাক্তার, পুলিশ ও সাংবাদিকরা লাশের অবস্থা স্বাভাবিক দেখেছিলেন, অথচ প্রতিবেদনে বলা হয় লাশ পচে গিয়েছিল। এতে তদন্তে গড়মিল রয়েছে বলে তিনি মনে করেন। তিনি অভিযোগ করেন, তদন্তের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও প্রভাব খাটানো হয়েছে। একই প্রক্রিয়া বারবার কেন করা হচ্ছে, তা তার বোধগম্য নয়। তবে আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আদালতের সিদ্ধান্তই তিনি মেনে চলবেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে সালমান শাহকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে ধরা হলেও পরে তা হত্যা মামলায় রূপ নেয়। সাম্প্রতিক আদালতের নির্দেশে আবারও জনমনে প্রশ্ন উঠেছে, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।