Web Analytics

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানকালে সন্দেহজনক একটি বাড়ি তল্লাশি করে একটি বুলেটপ্রুফ জ্যাকেট, দুটি বুলেটপ্রুফ হেলমেট, এক রাউন্ড তাজা গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।