Web Analytics

সংবিধান সংশোধনের পর সরকার আবার গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। রোববার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির তৃতীয় বৈঠকে এ অবস্থান উঠে আসে। বৈঠকে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। বিশেষ কমিটি আশা করছে, আগামী বছরের শুরুতে সংসদের প্রথম অধিবেশনেই সংশোধনী বিল পাস হবে।

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, কমিটির চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবিধানে মৌলিক পরিবর্তন আনতে গণভোটে যাওয়ার বিধান রয়েছে। এবার মৌলিক পরিবর্তন আনা হবে বলে আবারও গণভোটের প্রয়োজন হবে এবং এটি সাংবিধানিক গণভোট হবে। সব অংশীজনের মতামত নিয়ে বিলটি চূড়ান্ত করার চেষ্টা চলছে।

সাংবাদিকরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংশোধনের আহ্বান জানিয়ে বিরোধী দলকে কমিটির আলোচনায় অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন। কমিটি বলেছে, বিরোধী দলকে উপস্থিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং তারা কমিটিতে না এলেও সংসদীয় আলোচনায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবও ওঠে; সাংবাদিকরা প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানোর পক্ষে মত দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।