শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, শিশুদের শিক্ষাকে আনন্দময় করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, সারা দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হয়েছে এবং এ বছরের মধ্যেই সব শিক্ষার্থী এ সুবিধা পাবে। তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যেই সব শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান শিশুদের শিক্ষা হোক আনন্দময় ও সৃজনশীল। এজন্য খেলাধুলাকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে যাতে শিশুরা ক্রিয়ামুখর হয়। তিনি জানান, ৬৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যা একটি রেকর্ড।
ড. মিলন আরও বলেন, প্রাথমিক শিক্ষার পঞ্চম পরিকল্পনায় কোনো স্কুল ভবনবিহীন থাকবে না, কোনো শিক্ষার্থী ড্রেস বা মিড-ডে মিল ছাড়া থাকবে না। এসব উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।