Web Analytics

প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের আশ্বাসে প্রায় ১৭ ঘণ্টা পর হবিগঞ্জের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। এর ফলে শুক্রবার থেকে হবিগঞ্জের সড়কগুলোতে বাস চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘট চলাকালে হবিগঞ্জের মহাসড়কগুলোতে বাস চলাচল বন্ধ ছিল এবং জেলা থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং অনেককে বেশি ভাড়ায় বিকল্প পরিবহনে চলাচল করতে দেখা যায়।

সংশ্লিষ্টদের ভাষ্য, গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা বাধা দেন। পরে তিনটি বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দাবিগুলো বাস্তবায়নের দাবিতে ধর্মঘট ডাকা হয়েছিল। বিষয়টি নিয়ে আগামী রোববার ঢাকায় সভা হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।