Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত সব ধরনের প্রশাসনিক সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। সোমবার রাত ১টায় প্রধান প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিক সংগঠনগুলো এ সিদ্ধান্ত জানায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির বলেন, হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মূল অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। দাবিগুলো পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিন সময় চেয়েছে।

এর আগে, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবিতে সাংবাদিক সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে প্রশাসন ভবন ঘেরাও করেন। প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সামাল দিতে পারেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা ভবনের ভেতরে বৈঠক করেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের ভেতরে রেখেই প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।