Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে কার্যকর অংশীদারিত্বে কাজ করতে চায়। সোমবার ঢাকার ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘জিও-এনজিও কোলাবোরেশন ডায়ালগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সরকার, প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি জানান, শিক্ষা সংস্কারের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শেখার ফলাফল বৃদ্ধি করা। এ লক্ষ্যে সরকার পাঁচটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে—কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো ও প্রযুক্তি। প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ ও বদলি ব্যবস্থায় স্বচ্ছতা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল মনিটরিং এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালু করা হচ্ছে।

ববি হাজ্জাজ বলেন, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবর্তন আনতে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ প্রয়োজন। প্রতিবন্ধী শিশু, প্রাক-প্রাথমিক, নন-ফরমাল, শহরমুখী অভিবাসী, চা-বাগান ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার এনজিওগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।