Web Analytics

চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানে ইরানের কাছ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা ও ক্ষতিপূরণ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ভবিষ্যৎ হামলা ঠেকাতে ‘হামলা না করার’ নীতি নিশ্চিত করতে হবে এবং উপসাগরীয় দেশগুলোর বেসামরিক অবকাঠামো ও জনগণের ওপর হামলার জন্য তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে।

গারগাশ অভিযোগ করেন, যুদ্ধের আগে ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা এড়ানোর চেষ্টা সত্ত্বেও ‘পূর্বপরিকল্পিত আগ্রাসন’ চালিয়েছে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রধান হুমকি মোকাবিলায় বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা ও ক্ষতিপূরণ এখন অপরিহার্য।

মিডল ইস্ট আই সূত্রে প্রকাশিত এই মন্তব্যগুলো ইরান-আমিরাত সংঘাতের রাজনৈতিক সমাধান নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।