Web Analytics

মালয়েশিয়ায় নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে দেশে ফেরত আসা শত শত বাংলাদেশি শ্রমিকের ক্ষতিপূরণ, পুনর্বাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)। সোমবার প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি প্রদান করা হয়।

ফেরত আসা শ্রমিকদের অভিযোগ, তারা ২০২৩ সালে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়েছিলেন এবং মেডিসীরাম ও কাওয়াগুছি কোম্পানিতে কাজ করতেন। এসব কোম্পানি তাদের বেতন দীর্ঘদিন বকেয়া রেখেছে, পাসপোর্ট জব্দ করেছে এবং জোরপূর্বক শ্রম ও মারধরের শিকার করেছে। মন্ত্রী তাদের অভিযোগ শুনে দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ক্ষতিপূরণ বিষয়ে কাজ করার আশ্বাস দেন।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন পরিশোধ, আন্তর্জাতিক মানে ক্ষতিপূরণ, পাসপোর্ট ফেরত, কালো তালিকা বাতিল, পুনর্বাসন কর্মসূচি, শূন্য খরচে নিরাপদ অভিবাসন, দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিবাসন নীতিতে শ্রমিকদের অন্তর্ভুক্তি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।