Web Analytics

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি ও অর্থনীতিতে মূল্য সৃষ্টির চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার রাজধানীর নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর ‘উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ পরিকল্পনার কথা জানান।

ইউজিসি বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের যৌথ গবেষণা, গবেষণার ফল বাণিজ্যিকভাবে কাজে লাগানো, পেটেন্ট এবং সক্ষম বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনকেন্দ্র প্রতিষ্ঠার কথা ভাবছে। মামুন আহমেদ বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার সরকারি প্রত্যাশা পূরণ এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনের কেন্দ্র ও মূল্য সৃষ্টির কার্যকর অংশীদার হতে হবে।

সক্ষম বিশ্ববিদ্যালয়গুলোতে ইনকিউবেশন হাব গড়ে নতুন ধারণা বাস্তবায়ন ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। আলোচনায় পেটেন্টপ্রাপ্তির জটিলতা কমাতে সরকারি সংস্থাগুলোর সমন্বয়, উচ্চপর্যায়ের পরিষদ গঠন এবং প্রথম ধাপে পাঁচ থেকে ১০টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে উদ্ভাবন ও সমাধানভিত্তিক কার্যক্রম চালুর বিষয় উঠে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।