Web Analytics

ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে পাঠানো ইরানের ১০ দফা প্রস্তাবের মধ্যে এটি একটি শর্ত। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান রাজি হয়েছে এই শর্তে যে, প্রতিদিন ১৫টির বেশি জাহাজ চলাচল করবে না এবং প্রতিটি জাহাজের গতিবিধি ইরানের অনুমোদন ও নির্দিষ্ট নিয়মের আওতায় থাকবে।

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই জাহাজ চলাচল তদারকি করবে। উপসাগরীয় অন্যান্য দেশকেও এই শর্ত সম্পর্কে জানানো হয়েছে। তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এখন থেকে বিদেশি বাণিজ্যিক জাহাজের চলাচল ইরানের অনুমোদন ও নির্দিষ্ট প্রোটোকলের ওপর নির্ভর করবে এবং যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফেরার কোনো সুযোগ নেই।

এই সিদ্ধান্ত ইরানের আঞ্চলিক প্রভাব ও সামুদ্রিক নিয়ন্ত্রণ বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।