সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোট ‘মাছরাঙা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজসংলগ্ন রক্তি নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাউজবোটে কোনো পর্যটক না থাকায় কেউ হতাহত হননি। ধারণা করা হচ্ছে, হাউজবোটের পেছন দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি জানান, সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউজবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। তখন নৌকায় শুধু মিস্ত্রি ও কর্মচারীরা ছিলেন। স্থানীয়রা ও আনোয়ারপুর বাজারের ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে হাউজবোটের ভেতরের বেশিরভাগ সরঞ্জাম পুড়ে যায়।
হাউজবোটের মালিক মোহাম্মদ জামান জানান, জেনারেটর চালিয়ে মেরামতের সময় শর্টসার্কিট থেকে আগুন লাগে এবং এতে একটি ফ্রিজসহ অনেক মালামাল পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।