Web Analytics

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে রোববার আবার বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয়।

আসপাড়া মোড় ও ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাবলাইম কারখানার সামনে অবস্থানের সময় শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে আরবেলা ফ্যাশন কারখানার শ্রমিকেরা শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন; সেখানে কয়েকটি দোকানের শাটার ভাঙচুরের ঘটনা ঘটে এবং ব্যবসায়ীরা দোকান বন্ধ করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।