Web Analytics

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিচালিত এক জরিপে দেখা গেছে, মোট ২৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৩৯টিতেই শহিদ মিনার নেই। সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের এসব প্রতিষ্ঠানে শহিদ মিনার না থাকায় শিক্ষার্থীরা ভাষাশহিদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে পারছে না। বর্তমানে মাত্র ৩২টি প্রতিষ্ঠানে শহিদ মিনার রয়েছে।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের তথ্যমতে, ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র পাঁচটিতে শহিদ মিনার আছে, ৬৪টি কিন্ডারগার্টেনের একটিতেও নেই। ৫৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টিতে শহিদ মিনার থাকলেও ২১টি দাখিল মাদ্রাসার কোনোটিতেই নেই। কলেজ পর্যায়ে রায়পুর সরকারি কলেজে শহিদ মিনার থাকলেও রুস্তম আলী ডিগ্রি কলেজে নেই। কয়েকটি কামিল ও ফাজিল মাদ্রাসাতেও শহিদ মিনার নির্মিত হয়নি।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, জমি ও সরকারি বরাদ্দের অভাবে সব প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণ সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।