Web Analytics

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। মোহাজেরানি বলেন, দক্ষিণ ইরান দেশের প্রাণকেন্দ্র ও আত্মা, এবং এই কঠিন সময়ে সরকার জনগণের পাশে থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মার্কিন হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি থেকে সরে গেছে। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র নতুন করে নৌ অবরোধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে শুধু চুক্তি লঙ্ঘনই করেনি, বরং সেটিকে পুরোপুরি ভেঙে দিয়েছে।

ইরান আরও ঘোষণা দিয়েছে যে, যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা পুরো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে, যা উত্তেজনা আরও বাড়াতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।