Web Analytics

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কয়েকদিনের বিরূপ আবহাওয়া, বজ্রবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে সদর, বদলপুর, জলসুখা, শিবপাশা ও কাকাইলছেও ইউনিয়নের বিভিন্ন হাওড়ে প্রায় ১৬০০ হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। ফসল ঘরে তুলতে না পেরে হাওড় পাড়ের হাজারো কৃষক চরম উৎকণ্ঠা ও হতাশায় দিন কাটাচ্ছেন।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বোরো মৌসুমে ১৪ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, যার মধ্যে ৫ হাজার ১৫৫ হেক্টরের ধান কাটা সম্পন্ন হয়েছে। কৃষকরা পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন, কেউ কেউ নৌকায় করে শুকনো জায়গায় ধান জড়ো করছেন। অনেক কৃষক বিনিয়োগ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে এবং শ্রমিক সংকট নিরসনে জেলা প্রশাসনের কাছে চাহিদা পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে এবং শ্রমিক সরবরাহে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।