Web Analytics

ইরান-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের নাগরিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানে নতুন বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, কুয়েতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত চুং বিয়ুং-হাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি শিগগিরই তেহরানের উদ্দেশ্যে রওনা হবেন।

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, চুং বিয়ুং-হার প্রধান দায়িত্ব হবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দক্ষিণ কোরীয় জাহাজগুলোর নিরাপদ চলাচল এবং সেখানে অবস্থানরত নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। বিশেষ করে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোর বিষয়ে সমন্বয় করবেন তিনি। এই নিয়োগের ঘোষণা আসে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ফোনালাপের এক দিন পর।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ। ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২৬টি বাণিজ্যিক জাহাজ সেখানে আটকা রয়েছে, যা নতুন দূতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।