Web Analytics

গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে ডিভিশন-১ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার এ নির্দেশনা গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। কারা মহাপরিদর্শক এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপারকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। ইনু বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ১০ বছরের সাজা ভোগ করছেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা কর্তৃপক্ষকে একই ধরনের নির্দেশনা দেয়। এর পরিপ্রেক্ষিতে গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া ৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন দেন। ইনুর স্ত্রী আফরোজা হকের আবেদনের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আইসিটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় কারাবিধি ৬১৭(১) অনুযায়ী তাকে ডিভিশন দেওয়া সমীচীন হবে না।

প্রতিবেদন অনুযায়ী, আইসিটি-২ গত ৩০ জুন ইনুকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করে। ৫ জুলাই তাকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়। নির্দেশনা বাস্তবায়িত হলে তিনি খাটসহ একক কক্ষ, উন্নত খাবার, বই-পত্রিকা পড়া, বিনোদন, একজন সহায়ক বন্দি এবং বিশেষ অনুমতিতে স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।