Web Analytics

মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা বাড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণের উদ্বোধন হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবি ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ আয়োজন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ফ্যাক্ট চেকিং ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অপরিহার্য। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

উপাচার্য গঠনমূলক ও তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরার আহ্বান জানান। তিনি পিআইবিকে ধন্যবাদ দিয়ে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে বলেন। পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ৩৫ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।