Web Analytics

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২–০ গোলে বিধ্বস্ত করেছে জাপান। হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকি হ্যাটট্রিক করেন, এছাড়া ইউসুজি ইয়ামোতো, উই হাসেগাওয়া, কিকো সেইকে ও হিজিকাতা গোল করেন। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জাপান, আর কোনো পয়েন্ট না পাওয়ায় তলানিতে আছে ভারত।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় জাপান। চতুর্থ মিনিটে ইয়ামোতো গোল করে দলকে এগিয়ে নেন, ১৩তম মিনিটে হাসেগাওয়া ব্যবধান বাড়ান। প্রথমার্ধে আরও তিনটি গোল আসে, যার দুটি করেন মিয়াজাওয়া ও একটি সেইকে। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান, উয়েকি ও মিয়াজাওয়া হ্যাটট্রিক সম্পন্ন করেন।

এই জয়ে কার্যত কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল জাপান, অন্যদিকে ভারতের গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।