Web Analytics

মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ খুলনায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল বিতরণ করেছে। মঙ্গলবার নগরীর সৈয়দ আলী হোসেন সড়কের রহুমা সমাজকল্যাণ সোসাইটির মিলনায়তনে সংস্থার অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। মোট ২৬ জন এতিম শিশু ও তাদের অভিভাবকদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, মিল্ক পাউডার, নুডলস, ফুড প্যাক, হরলিক্স, বাদাম, বিস্কুট, মৌসুমি ফল ও চকলেট। এছাড়া বই, আর্ট বই, পেন্সিল, কলম, খাতা, স্কুল ব্যাগ, ছাতা ও আর্ট ফ্রেমসহ শিক্ষা সামগ্রী দেওয়া হয়। ছেলেদের জন্য ক্রিকেট সেট ও মেয়েদের জন্য ব্যাডমিন্টন সেট দেওয়া হয়। প্রতিজন শিশুকে পড়াশোনা ও স্কুল ফি বাবদ ৩ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইমরান (ডিএসবি)। বিশেষ অতিথি ছিলেন ড. জি এম শফিকুল ইসলাম ও ডা. জিন্নাত আলী। সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান ও মাসুম বিল্লাহ ইমরান বক্তব্য রাখেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস এ মুকুল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।