Web Analytics

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে। লঞ্চঘাটগুলোতেও দেখা গেছে যাত্রীদের ব্যাপক ভিড়। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগের বছরের তুলনায় এবার কোনো ভোগান্তি ছাড়াই যাত্রী পারাপার হচ্ছে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই নৌরুটগুলোতে পারাপার স্বাভাবিকভাবে চলছে। নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), জেলা প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করছে। বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৭টি ফেরি, আরিচা-কাজিরহাট রুটে ৫টি ফেরি এবং ৩৩টি লঞ্চ চলাচল করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি জোরদার করা হয়েছে। ফলে বাড়তি চাপ থাকলেও যাত্রীরা স্বস্তিতে নদী পার হচ্ছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।