Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, দেশের ব্যাংকিং খাতের প্রায় এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে এবং যারা এই অর্থ চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় জোরদার প্রক্রিয়া চলছে।

তিনি ব্যাংকিং খাতের বর্তমান অবস্থাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে জানান, বর্তমানে পাঁচটি ইসলামিক ব্যাংককে সমস্যাগ্রস্ত ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে বড় কোনো সংকট নেই এবং সমস্যা ওই পাঁচটি ব্যাংকেই সীমাবদ্ধ। অন্তর্বর্তী সরকার তাদের জন্য একটি পেমেন্ট স্কিম চালু করেছিল, যা এখনো কার্যকর রয়েছে।

চুরি হওয়া অর্থ উদ্ধারে গভর্নর জানান, একটি ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ কাজ করছে এবং ইতোমধ্যে ১০টি বহুজাতিক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। কিছু দেশে সম্পদ স্থগিত করা হয়েছে এবং কিছু ট্যাক্স রিকভারি সম্ভব হয়েছে। নিজের ঋণ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, তার প্রতিষ্ঠান কখনো খেলাপি হয়নি এবং ইতোমধ্যে ১০০ কোটি টাকারও বেশি পরিশোধ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।