Web Analytics

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে। বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরে আয়োজিত এক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ তথ্য জানান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সাত দিনের মধ্যেই সুভেন্দু অধিকারীর সরকার জমি হস্তান্তর সম্পন্ন করেছে। এর মধ্যে ৬০০ হেক্টর জমি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় এবং ১২১ হেক্টর জমি স্পর্শকাতর চিকেন্স নেক অঞ্চলে অবস্থিত।

অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এখন গঙ্গা নদী অববাহিকার সর্বত্র বিজেপির শাসন বিস্তৃত হয়েছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে ডিটেনশন সেন্টার স্থাপনের পর অবৈধ অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রতিদিন অনুপ্রবেশ ঘটত বলে তিনি উল্লেখ করেন।

অমিত শাহ আরও জানান, যারা স্বেচ্ছায় ফিরে যেতে চান, তাদের রাজ্য সরকার সহায়তা করবে এবং আনুষ্ঠানিক চিহ্নিতকরণ শুরু হওয়ার আগে ফিরে গেলে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।