Web Analytics

গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ করে লেখা একটি চিঠি তুলে দেন।

চিঠিতে চীনের প্রেসিডেন্ট, সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। এতে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় ও বিস্তৃত হওয়ার প্রত্যাশা জানানো হয়। ডা. শফিকুর রহমান উপস্থিত কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তাঁর সঙ্গে জামায়াতের কয়েকজন নেতা ও প্রতিনিধিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।