Web Analytics

বাংলাদেশের মাদরাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব মাদরাসায় প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলা আয়োজনের নির্দেশ দিয়েছে। অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে সোমবার পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ প্রজন্মের বিকাশ ও তারুণ্যনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মাদরাসায় শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষকরা দৈনিক সমাবেশ ও খেলাধুলা আয়োজন করবেন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন। যেসব মাদরাসায় এই পদ শূন্য রয়েছে, সেখানে প্রধান শিক্ষকরা বিদ্যমান শিক্ষকদের মধ্যে থেকে যোগ্য ও খেলাধুলায় পারদর্শী কাউকে সাময়িকভাবে দায়িত্ব দেবেন। পাশাপাশি শূন্যপদ পূরণের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই নির্দেশনা সরকারের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়া ও শারীরিক শিক্ষার প্রসার উদ্যোগের অংশ হিসেবে জারি করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।