Web Analytics

কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ২৬ মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবারের এ কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে কানাডার সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সংসদীয় সচিব রবার্ট অলিফ্যান্ট।

হাইকমিশনার মো. জসীম উদ্দিন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীনতা একটি নিরন্তর দায়িত্ব। তিনি উল্লেখ করেন, গত ৫৫ বছরে বাংলাদেশ স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশে কাজ করছে। প্রধান অতিথি রবার্ট অলিফ্যান্ট বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভূমিকা এবং সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

অনুষ্ঠানে কেক কাটা ও ‘বাংলাদেশ: বারো মাসে তেরো পার্বণ’ শীর্ষক নৃত্যনাট্য পরিবেশিত হয়, যা অতিথিদের মুগ্ধ করে। এর আগে সকালে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।