Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইঙ্গিত দিয়েছেন, চলমান যুদ্ধে আত্মবিশ্বাসী থাকলেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত শোচনীয় পরাজয়ের মুখে পড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এক রোমান সেনাপতির পরিণতির উদাহরণ তুলে ধরেন, যার শেষ সামরিক অভিযান সংখ্যাগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও ভয়াবহ পরাজয়ে শেষ হয়েছিল।

আরাগচি লেখেন, ‘তলোয়ারধারীদের আইন বোঝাতে যেয়ো না’। তিনি বলেন, কথাটি একজন রোমান সেনাপতি বলেছিলেন। সেই সেনাপতি যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর শিরশ্ছেদ হয়। এরপর আরাগচি আরেকটি প্রবাদ উল্লেখ করে বলেন, যারা অতীত মনে রাখতে পারে না, তারা একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের জবাব হিসেবেই আরাগচি এ মন্তব্য করেন। চলতি সপ্তাহের শুরুতে ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে আইসিসির সমালোচনার সময় রুবিও ‘তলোয়ারধারীদের আইন বোঝানো বন্ধ করো’ প্রবাদটি ব্যবহার করেছিলেন। তার জবাবে আরাগচি রোমান সেনাপতির পরিণতি তুলে ধরেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।