Web Analytics

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দেশে ও বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের বিষয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। বুধবার জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা কেন্দ্রীয় ব্যাংকের সেবা গ্রহণকারী বা পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা সেমিনারে কর্মকর্তারা অংশ নিতে পারবেন না। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

আদেশে আরও বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা ওয়ার্কশপে কর্মকর্তারা প্রশিক্ষক বা পরীক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না। তবে দেশে আয়োজিত কোনো সেমিনারে মানবসম্পদ বিভাগ-২-এর অনুমতি নিয়ে বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নেওয়া যাবে, কিন্তু আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো সম্মানী গ্রহণ করা যাবে না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বার্থের সংঘাত এড়ানো ও কার্যক্রমের নিরপেক্ষতা বজায় রাখাই এ নির্দেশনার উদ্দেশ্য।

এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে জানা গেছে, কিছু কর্মকর্তা পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিদেশ সফরে গিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে ক্রয় প্রক্রিয়ায় বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।