Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় গুণগত ও দৃশ্যমান পরিবর্তন আনতে সরকার নতুন মনিটরিং নীতিমালা এবং পরিমার্জিত কারিকুলাম চালুর উদ্যোগ নিয়েছে। বুধবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের উপস্থিতি, প্রকৃত শিখন, পাঠদানের মান এবং বিদ্যালয়ের সামগ্রিক কার্যকারিতা আরও নিবিড়ভাবে তদারকি করা হবে।

তিনি বলেন, বয়স, সক্ষমতা ও শিখন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত, সহজবোধ্য ও আনন্দময় কারিকুলাম তৈরির কাজ চলছে। এ দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে। নতুন কারিকুলামে বিদ্যালয়ভেদে শিখন ঘণ্টার বৈষম্য কমানো, শিক্ষার্থীদের অনুধাবন ও দক্ষতা অর্জনে জোর দেওয়া এবং নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ রয়েছে।

পরিদর্শনে প্রতিমন্ত্রী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মিড-ডে মিল বিতরণ এবং খাবার সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি মা সমিতি, বুক ক্যাপ্টেন ও লিটল এগ্রিকালচারিস্ট ক্লাবের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। সরকার ১০০ উপজেলায় স্কুল ফিডিং চালু করেছে এবং আগামী বছরের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।