Web Analytics

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে এবং বাণিজ্য, অর্থনীতি ও সংসদীয় সহযোগিতায় সম্পর্ক আরও শক্তিশালী করার সময় এসেছে। বৃহস্পতিবার পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ রয়েছে।

স্পিকার বলেন, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সরাসরি যোগাযোগ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী যোগাযোগ, নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং ব্যবসায়ী-থেকে-ব্যবসায়ী বৈঠকের প্রস্তাব দেন। এসব উদ্যোগে বাজার, চাহিদা ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে ব্যবসায়ীরা ভালোভাবে জানতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

হাফিজ উদ্দিন আহমদ জানান, ভবিষ্যৎ সহযোগিতা ও বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনায় ২৯ নভেম্বর ঢাকায় পাকিস্তানের ট্রেডিং করপোরেশন ও বাংলাদেশের ট্রেডিং করপোরেশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। লাহোর চেম্বারের সভাপতি আলী হুসাম আসগর লাহোর, ঢাকা ও চট্টগ্রামের সংগঠন নিয়ে পাকিস্তান-বাংলাদেশ অর্থনৈতিক সমন্বয় পরিষদ গঠনের প্রস্তাব দেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, বস্ত্র, ওষুধ, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সামুদ্রিক খাদ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ তুলে ধরা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।