ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর সাম্প্রতিক ভারত সফরের পর দেশটি বাংলাদেশের পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন এবং পরে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। শনিবার রাতে গ্রেপ্তারের পর রোববার তাদের বিধাননগর আদালতে হাজির করে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভারতে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাদের বাংলাদেশে ফেরানোর উদ্যোগ চলছে। গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে হামলার শিকার হাদি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।