Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যগ্রাম এলাকায় বুধবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে দোহারিয়া থেকে গাড়িতে ফেরার সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে কাছ থেকে একাধিক গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, গুলিতে তার বুকে আঘাত লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই হামলায় গাড়িচালকও গুলিবিদ্ধ হন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে মধ্যগ্রাম চৌমাথার কাছে ভিবাসিটি নামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, চন্দ্রনাথ রথ ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন এবং অবসর নেওয়ার পর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি তিনি নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন।

ঘটনার কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।