Web Analytics

ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়া এবং টানা ভারী বর্ষণের কারণে বাংলাদেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং হাজারো পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের বেশিরভাগ নদী বিপৎসীমার নিচে থাকলেও তিস্তা, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী বিভিন্ন স্থানে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে, যা উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। স্থানীয়রা ভারতের পানি ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রশাসন ঝুঁকিপূর্ণ বাঁধ ও সড়ক পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।