Web Analytics

মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কারেন রাজ্যের রাজধানী পা-আনে জান্তা সরকারের সমর্থক ও সাদা পোশাকের সদস্যরা রাস্তা থেকে কিশোর এবং ২০ ও ৩০-এর কোঠার তরুণদের আটক করে জোরপূর্বক সেনাবাহিনীতে নিতে বাধ্য করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ আতঙ্কে সন্ধ্যার পর শহরটি প্রায় জনশূন্য হয়ে পড়ে এবং তরুণ ও কর্মক্ষম মানুষ দিনের আলো শেষ হওয়ার আগেই ঘরে ফেরেন।

বিবিসি বার্মিজের পাওয়া ফাঁস হওয়া নথিতে বিভিন্ন প্রশাসনিক এলাকায় সেনা নিয়োগের নির্ধারিত কোটা কঠোরভাবে পূরণের নির্দেশের কথা বলা হয়েছে। জাতিগত সশস্ত্র গোষ্ঠী, গণতন্ত্রপন্থি সংগঠন ও সাধারণ মানুষের প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে বাহিনীর সদস্যসংখ্যা বাড়াতে চায় জান্তা। ২৬ বছর বয়সি টুক-টুক চালক জাও মিন বলেন, তিনি ভয়ের মধ্যেই কাজে বের হন এবং পরিবারের সদস্যরা তাঁকে দূরে যাত্রী না নিতে সতর্ক করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর তিন বছর পার হলে জান্তা বাধ্যতামূলক সামরিক সেবা আইন কার্যকর করে। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি পুরুষ ও ১৮ থেকে ২৭ বছর বয়সি নারীদের অন্তত দুই বছর সামরিক সেবা বাধ্যতামূলক করা হয়; অস্বীকৃতির শাস্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড। গত আড়াই বছরে জোরজবরদস্তি ও অপহরণের মাধ্যমে আনুমানিক এক লাখ তরুণকে নিয়োগের জন্য আটক করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।