Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কামারবাড়ি এলাকায় করতোয়া নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় আশপাশের আট গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো পার হচ্ছেন। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীরা এই সাঁকোই ব্যবহার করে স্কুল, বাজার ও চিকিৎসাকেন্দ্রে যাতায়াত করছেন।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা–বগুড়া মহাসড়কের নিকটবর্তী এলাকায় সেতু না থাকায় দুই পাড়ের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকেরা উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য পণ্য বাজারে নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। বর্ষাকালে পানির স্রোত বেড়ে গেলে সাঁকো পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ে।

রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী জানান, এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষে প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।