Web Analytics

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে। ৪২ বিজিবির শুক্রবার সন্ধ্যার বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া বিষ, যানবাহন ও অন্যান্য মালামাল মিলিয়ে জব্দমূল্য ৩৮ কোটি ৫৭ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ যৌথ দলটি অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন সান্জু, মো. আনিছুর রহমান ও উজ্জল আলী। অভিযানে তিনটি কাচের জারে রাখা সাপের বিষের পাশাপাশি একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে জানা গেছে বলে বিজিবি জানিয়েছে। তাদের বিরুদ্ধে আগে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচারের অভিযোগও রয়েছে; উদ্ধারকৃত বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। আদালতের নির্দেশে ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে নমুনার রাসায়নিক পরীক্ষা করা হলে সেটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়। আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।