Web Analytics

পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত এবং কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটের কৃষকরা রোববার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগরে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গোডাউনের সামনে গাছের গুঁড়ি ফেলে তারা কর্মসূচি পালন করেন।

কৃষকদের অভিযোগ, সারের চরম মৌসুমে চাহিদামতো সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না। এতে ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তারা জানান। কৃত্রিম সংকট সৃষ্টিকারী সার সিন্ডিকেট ভাঙা ও প্রতিদিন পর্যাপ্ত সরবরাহের দাবিতে তারা সড়কে নামেন। অবরোধে প্রায় আধা ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে এবং মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ যানজট তৈরি হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসনের ইতিবাচক আশ্বাসে কৃষকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের বাস্তব কোনো সংকট নেই; হাতীবান্ধার একটি ইউনিয়নে সার বিতরণের খবরকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছে। সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।