Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, তবে ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশা তৈরি হয়েছে। তিনি বলেন, এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সরকারের কাজের মূল্যায়নের জন্য এক মাস যথেষ্ট নয়, আরও পর্যবেক্ষণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ দ্রুত করেছে, যা ইতিবাচক। বিরোধী দল সরকারের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।